স্বৈরাচারী সরকার যেন ফিরে আসতে না পারে: প্রধান উপদেষ্টা

বাসস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

দেশে আর যেন কখনো স্বৈরাচারী সরকার ফিরে না আসতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, শত শত ছাত্র-জনতা, তরুণ ও কিশোরের রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে। স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২-এর সপ্তম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভিডিওবার্তা দেন তিনি।

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় কমডেকা। এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেওয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি ও আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনো আমাদের মনে দাগ কাটে। ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজেও নতুন দ্বার উন্মোচন করেছে।

সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের সপ্তম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটের অ্যাডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ ম রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।

সপ্তম জাতীয় কমডেকায় সারা দেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার ও কর্মকর্তাসহ প্রায় পাঁচ হাজার স্কাউট সদস্য অংশ নিচ্ছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement