টিসিবির ক্রয় কার্যক্রম আরও বেশি স্বচ্ছ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ক্রয় কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ-অংশগ্রহণমূলক করা হবে। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে টিসিবি। বড় ক্রেতাদের পাশাপাশি টিসিবি বছরে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করে। আমরা টিসিবির ক্রয় কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই। সেই সঙ্গে আরও বেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ চাই।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমারা যদি ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকাও বাঁচাতে পারি, তবে আরও বেশি মানুষের কাছে এই উপকার পৌঁছে দিতে পারবো। এ সময় রমজানকেন্দ্রিক টিসিবির প্রস্তুতিগুলোয় সাধারণ মানুষের জীবন আরও সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার থেকে শুরু হওয়া ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রির কার্যক্রমের মাধ্যমে সারা দেশের এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি। যেখানে এই দফায় একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

৩ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

৩ দিন আগে
Advertisement