প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ মে ২০২৫, ২৩: ১৩
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: ফেসবুক থেকে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর থেকে রাতভর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর শুক্রবার (২৩ মে) তার বিশেষ এই সহকারী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের (ডেমোক্রেটিক ট্রাঞ্জিশন) জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে আরও বেশি গতিশীল করার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘কেবিনেটকে (উপদেষ্টা পরিষদ) আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে— এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।’

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আরও বেশি মতবিনিময় প্রয়োজন বলেও মনে করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে। নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।’

দরকারি প্রস্তুতি শেষ করে আগামী বছরের এপ্রিল বা মে মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ব্যক্তিগতভাবে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী। তিনি বলেন, ‘নির্বাচন এপ্রিল বা মে মাসের কোনো এক সময়ে হবে বলেই আশা করি। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ সময়ে সব যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ।’

ভোটের তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন জানিয়ে আহমদ ফয়েজ তৈয়্যব বলেন, ‘তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের (অধ্যাপক ইউনূস)। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে, তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন, আমার কথা শুনতে হবে।’

জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচারকাজও এগিয়ে চলেছে বলে জানান আহমদ ফয়েজ তৈয়্যব। তিনি বলেন, ‘জুলাই-আগস্ট ২০২৫-এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না।’

এদিকে এ স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আহমদ ফয়েজ তৈয়্যব আরও একটি স্ট্যাটাস দেন। সেখানে আগের স্ট্যাটাসকে ‘ব্যক্তিগত অভিমত’ অভিহিত করে তার ভিত্তিতে খবর পরিবেশন না করার অনুরোধ জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে
Advertisement