ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এই সম্মেলন শুরু হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদর দপ্তরে (নয়াদিল্লি) বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (মহাপরিচালক) এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।
আরও জানিয়েছে, অনুষ্ঠেয় সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনার জন্য এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এর আগে, দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয়ে ৪৪৩, আসামে ২৬২ এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে