সরকারি কর্মকর্তাদের গাম্বিয়া যেতে ভিসা লাগবে না, চুক্তি সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তির অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ঢাকা সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী যারা, তারা ভিসা ছাড়াই গাম্বিয়া যেতে পারবেন। দুই দেশ এ নিয়ে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশের এমন ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে এ চুক্তিতে সই করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ঢাকা সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা।

চুক্তির পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরতর করবে। এতে কূটনৈতিক সম্পর্কও জোরদার হবে। বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথকে প্রশস্ত করবে।

গাম্বিয়া এর আগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছিল। এ কারণে গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই সাহসী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষায় তাদের অঙ্গীকার আমাদের দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

তৈরি পোশাক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট সেবা এবং ওষুধ খাতে দুদেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। দুই দেশের কূটনৈতিক সদিচ্ছাকে বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করে অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনাকে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বাংলাদেশে গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মোসাপা জাওয়ারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক শেখ ওমর বিটায়ে, বাংলাদেশবিষয়ক ডেস্ক অফিসার অ্যাডামা ক্যাবালিটি সাল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বি এম জামাল হোসেন, পরিচালক তাহলিল দিলাওয়ার মুন ও সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement