প্রতিবেদক, রাজনীতি ডটকম

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘটনায় ক্রমাগত আন্দোলন নিয়ে লোকজন অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, তাদের আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে; আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন তাদের দাবি-দাওয়া বেড়েই চলছে।
উপদেষ্টা বলেন, এর পেছনে কারা জড়িত এটাও কিন্তু আপনারা জানেন। আপনারা জেনেও প্রকাশ করেন না।
তিনি বলেন, রেললাইন আটকে রেখে জনদুর্ভোগ তৈরি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তারা যেন জনগণকে দুর্ভোগে না ফেলে।
এদিকে সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ আছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছি তা যৌক্তিক দাবি নয়। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷
তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে