আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার আবেগঘন ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশি জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি। ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি।’

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও অনুসন্ধান করার কথা বলেন।

রাষ্ট্রদূত সেসা বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে। তিনি বাংলাদেশকে বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, আমরা সেটিকে উভয় দেশের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্যকে ভারসাম্যপূর্ণ করতে চায়।

বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের কিছু পোশাক আমদানি করে।

তিনি তুলা, যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল (নারী ফুটবলসহ), মাইক্রোক্রেডিট, বাণিজ্য প্রতিনিধি দল, এলএনজি, ধানের রোগ-প্রতিরোধ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সেসা ২০২৪ সালের ২৯ আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি (আইসিপিপিইডি) স্বাক্ষর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন, যা আর্জেন্টিনা গৃহীত করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছিল। তিনি আর্জেন্টিনায় মাইক্রোফাইন্যান্স চালুর জন্য বাংলাদেশের সহযোগিতাও চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

৩ দিন আগে
Advertisement