ওমানে বৈঠকে ২ পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা-দিল্লি সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওমানের মাসকাটে ভারত মহাসাগর সম্মেলনের সাইড লাইনে রোববার বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন (বাঁয়ে) ও এস জয়শঙ্কর (ডানে)। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা ও নয়া দিল্লি তথা বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন তারা।

ওমানের রাজধানী মাসকাটে রোববার (১৬ ফেব্রুয়ারি) তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে এক বৈঠকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার আলোচনা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীই অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) অংশ নিতে মাসকাটে অবস্থান করছেন।

সম্মেলনের ফাঁকে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষই স্বীকার করেছে, প্রতিবেশী দুটি দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করা প্রয়োজন।

বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে ভারতের সমর্থন চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় সমাধানের ব্যাপারে দুপক্ষই আশাবাদ ব্যক্ত করেছে। দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালেও সাইডলাইনে বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। ওই সাক্ষাতের প্রসঙ্গ টেনে তারা বলেন, এরপর থেকে দুই দেশ একাধিক দ্বিপাক্ষিক সংলাপে অংশ নিয়েছে, যার মধ্যে গত ৯ ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া তারা ১০-১১ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক’ আয়োজনে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টিও স্মরণ করেন।

আইওসির সাইডলাইনে তৌহিদ হোসেন ব্রুনাইয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ও তানজানিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement