কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিল্লি ও ঢাকার মধ্যে ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে দুপক্ষ সম্মত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে আমাদের একটি ভালো কর্মসম্পর্ক থাকা দরকার।’
সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এ আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য গতি ফিরে পেয়েছে। দুই দেশের বাণিজ্য অনেকটাই আগের অবস্থায় পৌঁছেছে। তবে ভিসা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। এ রকম যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো সমাধান করা দরকার।
তৌহিদ হোসেন বলেন, এসব বিষয় নিয়ে জয়শঙ্করের (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো ইতিবাচকভাবে নিয়েছেন। আশা করা যায়, এসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনায় সুনির্দিষ্ট কোনো চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়নি। তবে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কিছু বাধা অতিক্রম করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।
তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। এবারে এই আলোচনার জন্য তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
উপদেষ্টা তৌহিদ বলেন, এটি একটি স্বতন্ত্র ইস্যু এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
ইউএসএইড তথা মার্কিন সরকারের অর্থায়ন স্থগিতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এটি নির্দিষ্ট করে বাংলাদেশের কোনো বিষয় নয়। এ মুহূর্তে বাংলাদেশের কিছু করার নেই। তবে চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে।
অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে গত রোববার ওমানের মাসকাটে জয়শঙ্করের সঙ্গে ওই বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো স্বীকার করে নিয়ে সেগুলো এক সঙ্গে মোকাবিলা করার ওপর জোর দেন।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে