প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশে আশাবাদী বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দুদেশের স্বার্থ রক্ষা করেই এগিয়ে নিতে হবে সম্পর্ক।
শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে আমরা আশাবাদী। দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা চাই, পানি সমস্যার সমাধান হোক। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে। কিন্ত হত্যা করা কাম্য নয়।’
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের মিডিয়ায় যে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, তা নিয়ে আমাদের মিডিয়া কাজ করতে পারে।’
সরকারের এই উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐকমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কী করলে আমাদের স্বার্থ রক্ষা হয় তা আমাদের দেখতে হবে। আমাদের সক্ষমতা দেখতে হবে। সক্ষমতা দিতে হবে আমাদের মানুষদের। আমাদের সক্ষমতা বাড়াতে হবে।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিদেশে আমাদের মানুষদের স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রভাব বাড়বে, যেমনটি ভারতের আছে।’

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে