আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ২১

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদের সফল হতে দেবে না। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেভাবে হোক, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। আওয়ামী দোসর যারা এসব কাজ করছে, তাদের আমি ঘুম হারাম করে দেবো।

উপদেষ্টা আরও বলেন, আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তারা টহল আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা অনুসরণ করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, তারা ভালোভাবে কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। তাই আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) দেশবাসীকে আশ্বস্ত করবেন, দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে সারা দেশে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement