প্রতিবেদক, রাজনীতি ডটকম

আর পাঁচ দিন পরই ব্যাপক আয়োজনে উদ্যাপন করা হবে বাংলা নববর্ষ। এ দিবস ঘিরে ঢাকাসহ সারা দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, নববর্ষ উদ্যাপনে কোনো ঝুঁকি নেই। তারপরও উদ্যাপন নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা শেষে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।
এ বছর ঢাকাসহ সারা দেশে পহেলা বৈশাখ অত্যন্ত আনন্দের সঙ্গে উদ্যাপন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশের অন্তত ছয়টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কাজ করা উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।
এর আগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে