১৭ ফেব্রুয়ারি বিজিবি-বিএসএফ বৈঠক, সচিবালয়ে প্রস্তুতি সভা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রস্তুতিমূলক বৈঠক করেন। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটি ৫৫তম সীমান্ত সম্মেলন।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশেই সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের উপস্থিতিতে এই প্রথম কোনো বৈঠক হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে দুই দেশের সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসবে।

তিন দিনের ওই বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে বিজিবিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই সভাপতিত্ব করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে সম্প্রতি এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সীমান্তে বেড়া দেওয়া এবং সীমান্তের অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

এর আগে গত নভেম্বরের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা থাকলেও, পরে তা স্থগিত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

৩ দিন আগে
Advertisement