কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উসকানির কারণেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষুব্ধ জনতা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকরার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি এমন মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছেন বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনা ঘটত না।
তৌহিদ হোসেন আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেওয়া সম্পর্কে ভারতকে লিখিত অনুরোধ করা হয়েছিল। তার জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেওয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানি থাকছে, যা দেশের জন্য ভালো নয়।
চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। এখন তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়েছে। চীনের সঙ্গেও সম্পর্ক এ মুহূর্তে ভালো। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে তাদের আশ্বস্ত করতে পেরেছি।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে