‘ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, আরও ধরা হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়াবাড়ি এবং গুলি চালানোর ঘটনায় তাদের সবাইকে ধরা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে আরো অনেককে গ্রেপ্তার করা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ছাড় দেয়া হয়নি এবং গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের পর সকল অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এক লাখের বেশি তরুণকে বাহিনীতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এই বাহিনীকে শক্তিশালী করতে কাজ করছে।

এর আগে সকালে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অফ অনার দেয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

৩ দিন আগে
Advertisement