প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। তারা সত্য নিউজ প্রচার করলেও সেটি মিথ্যাই মনে হয়। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশেকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ আমরা জানাব।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটায় বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে, সেখান থেকে প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে মনে করি। এজন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। আশা করি, ছয় মাসের মধ্যে সব রহস্য উন্মোচন হবে।’
তিনি বলেন, ‘পুলিশের মনোবল অনেকটা ফিরে এসেছে। তাদের প্রয়োজনীয়তা এবং সংকট নিরসনে কমিশন কাজ করছে। আর মব জাস্টিসের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানাই। এখন অনেকে মিথ্যা মামলা করে সুবিধা নিতে চাইছে।’ মামলা মিথ্যা প্রমাণিত হলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
এর আগে, বরিশাল পুলিশ লাইনসের গ্রিল শেডে বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কৃষি বিভাগের আঞ্চলিক কার্যালয়ে কৃষি তথ্য সার্ভিস নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে