প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে ২০ জানুয়ারি দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরে ২১ থেকে ২৪ জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সম্মেলন ছাড়াও ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে করা হচ্ছে যোজন-বিয়োজনও।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ড. ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফরে নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন তিনি।
সবশেষ ডি-৮ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন প্রধান উপদেষ্টা। তিনটি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত তিনি দ্বিপক্ষীয় কোনো সফর করেননি।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে