প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নি সহজীকরণ এবং ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যার সমাধানেও আইন মন্ত্রণালয়ে কাজ করছে।
শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। পোস্টে তিনি জুমার দিনে শহিদ আইনজীবী সাইফুলের জন্য দোয়া চেয়েছেন।
পোস্টে আইন উপদেষ্টা আরও লিখেছেন, আমি সরকারি কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যে-সব বাংলাদেশি ভাইরা কাজ করেন তাদের থেকে তাদের বঞ্চনার অনেক খবর শুনেছি। দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সঙ্গে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।
সেখানকার প্রবাসী ভাই-বোনদের মূল অভিযোগ পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিষয়ে এবং সেখানে কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এরমধ্যে পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।
তিনি আরও লেখেন, পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখব। কালকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগাযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কী কী করা যায় তা আইন মন্ত্রণালয়ের থেকে খতিয়ে দেখব।
প্রবাসে শ্রমিকদের শোষণ বন্ধে কাজ করছি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছুটা অগ্রগতি হোক, তখন জানাব। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যা বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বতোভাবে এই ব্যাংকগুলোর ওপর বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করবো।
সবশেষে তিনি লেখেন, আপনারা ভালো থাকবেন। পবিত্র জুমার দিনে আমাদের শহিদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, সাইফুল চট্টগ্রামে ইসকন নিয়ে দুগ্রুপের সংঘর্ষের সময় নিহত হয়েছে।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে