প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।
তিনি জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।
বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে। সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে