প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোন দলগত এবং গোষ্ঠীগত চিন্তা করা হবে না সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টার ভাষ্য, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়েই এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে না।
রোববার (২ মার্চ) সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘এরআগে র্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। এরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে ১০-এর কম।’
এসময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে, যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।’
তিনি আরও বলেন, ‘নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।’

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে