সমালোচনা হোক, তবে স্বল্প সময়ে সরকার পতনের মতো বক্তব্য হতাশাজনক: ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১৫: ১৯

গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বল্প সময়ের মধ্যেই সরকার পতনের মতো বক্তব্যকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ১৫ দিনের মাথায় উৎখাতের মতো মন্তব্য বাস্তবসম্মত নয়।

শনিবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, নির্বাচনের পর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি করা উচিত নয়। দীর্ঘ সময় পর গঠিত নতুন সরকারকে কাজের সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি জানান, ১৭ তারিখে শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে এবং এর ইতিবাচক দিক ইতোমধ্যেই দৃশ্যমান।

তিনি আরও বলেন, স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সরকারকে সময় দিয়ে আস্থা রাখা জরুরি। অতীতের শাসনামলে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্গঠনে সময় লাগবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

গণতন্ত্র, সংবিধান ও জনসেবার প্রতি অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করে ফারুক বলেন, নানা প্রতিকূলতা পেরিয়েই জনগণের সমর্থনে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকার গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে যেমন সহযোগিতার মনোভাব দেখানো হয়, বাইরে গিয়েও তা বজায় রাখা প্রয়োজন।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement