নরসিংদী প্রতিনিধি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।
তিনি বলেন, ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এরপর তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।
শুক্রবার দিনব্যাপী নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেত্রী যদি আপস করতেন তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।
তিনি বলেন, দেশের মানুষ দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে