খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে দোয়া আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০: ২৯
খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও প্রার্থনা করা হবে।

বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারও বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিদের জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য দোয়ায় অংশ নিতে অনুরোধ করা হলো।

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

এদিকে অন্তর্বর্তী সরকারও বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদসহ মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি-আচার অনুযায়ী খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছে।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে এই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন।

এর মধ্যে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে এ সময় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হয়। তাদের কয়েকজন ঢাকা অবস্থান করছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিএনপি সূত্র বলছে, এরই মধ্যে খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশের পথে রওয়ানা হয়েছেন। সকাল নাগাদ তার দেশে ফিরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১৫ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৬ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৬ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে