প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে যথাসময়ে উপস্থিত হতে না পারায় বিএনপির অন্য সংসদ সদস্যরা আগেই শপথ নিয়ে নেন। পরে জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ইশরাক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে।
ওই সময় সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হতে পারেননি ইশরাক। পরে দুপুর ১২টার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য তিনি ‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নেননি। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই কক্ষ ত্যাগ করেন তিনি।
কেবল ইশরাক হোসেন নয়, বিএনপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তিনি ইশরাকের মতো সংসদ সদস্যের শপথের পরই শপথকক্ষ ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আগেই জানানো হয়েছিল, সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ হবে পরপর। তবে বিএনপি জানায়, তারা দ্বিতীয় শপথটি নেবে না।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে