আমার তারেক ভাই ও তার দলকে অভিনন্দন: মমতা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৬
তারেক রহমান (বাঁয়ে) ও মমতা বন্দ্যোপাধ্যায় (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক বিজয়ে বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা তার পোস্টের শুরুটা করেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে। তিনি লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে ‘বাংলাদেশের বিপুল জয়’ হিসেবে অভিহিত করেছেন মমতা। এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। তিনি ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে পালিয়ে ভারতে ভারতে আশ্রয় নেন। ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। তবে মমতা তার এক্স পোস্টে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কের আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় বসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার পর গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা, রাত থেকেই বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল আসতে শুরু করে।

নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আর মাত্র ১০টি আসনের ফল ঘোষণা বাকি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রাপ্ত ফলে দেখা গেছে, ২০৪টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এবারের নির্বাচনে তারা দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement