৫০ সদস্যের মন্ত্রিসভা তারেকের, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২৭
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। তারেক রহমান নিজে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তার সঙ্গে সঙ্গে পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৪ জন শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে তা জানা গেছে।

একনজরে দেখে নেওয়া যাক নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন—

তারেক রহমান: প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়

২৫ পূর্ণ মন্ত্রীর দপ্তর বণ্টন

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
  • মো. আমিন উর রশিদ: কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
  • ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • হাফিজ উদ্দিন আহমেদ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • আবদুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্মবিষয়ক মন্ত্রণালয়
  • মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
  • নিতাই রায় চৌধুরী: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
  • খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • জহির উদ্দিন স্বপন: তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়
  • আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
  • আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
  • জাকারিয়া তাহের: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
  • দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
  • আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • ফকির মাহবুব আনাম স্বপন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; এবং নৌ পরিবহন মন্ত্রণালয়

২৪ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

  • এম রশিদুল জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • শামা ওবায়েদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
  • ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়
  • ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়
  • আমিনুল হক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • মীর হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
  • হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
  • মো. আব্দুল বারী: জনপ্রশাসন মন্ত্রণালয়
  • মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
  • ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়; ধর্মবিষয়ক মন্ত্রণালয়; এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
  • নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • এম ইকবাল হোসেইন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement