রাশেদ প্রধান

জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ করার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (০১ জুলাই) সকালে রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্ণ হতে চলেছে। তবুও আমরা এখনো ‘জুলাই সনদ’ প্রকাশ করতে পারছি না। এই ব্যর্থতার দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার বারবার জুলাই সনদ প্রকাশের নতুন নতুন সময় দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। আমরা হাজারো শহীদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না, জুলাই গণঅভ্যুথানকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদকে হতে হবে আমাদের রূপরেখা। তাই আর বিলম্ব নয়, এই জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতার সফল আন্দোলনের পরেও আমরা যদি জুলাই সনদ করতে না পারি, তাহলে সব জুলাই যোদ্ধাকে ভবিষ্যতে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের শহীদ ও আহতের তালিকা প্রকাশে ব্যর্থতা, জুলাই সনদ প্রকাশে ব্যর্থতা, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারে ব্যর্থতা, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যর্থতা, ভারতীয় আগ্রাসন রুখে দিতে ব্যর্থতা আমাদের ব্যথিত করে।

দোয়াপূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন- জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

এর আগে সোমবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘গণহত্যাকারী’ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশজুড়ে মাসব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে জাগপা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে

শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না: আসিফ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা না। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

১ দিন আগে