প্রতিবেদক, রাজনীতি ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন চলছে ভোট গণনা। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় গণনা স্থগিত থাকার পর আজ বুধবার সকালে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি, জিএস ও এজিএস—শীর্ষ তিন পদেই এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ভিপি পদে; যেখানে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীর সঙ্গে ব্যবধান মাত্র ৬ ভোটের।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।
৮টি কেন্দ্রের ফলাফলে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৪২২ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৬৯০ ভোট পেয়েছেন।
এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি। ফলাফল ঘোষণা হওয়া কেন্দ্র ৮টি হলো— নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৪ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৪ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৬ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে