প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত মহানগর পরিবার দিবসে বর্তমান সরকারের লক্ষ্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানান, নানামুখী সংকট সত্ত্বেও বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফেরাতে এবং জনগণের ম্যান্ডেট রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশে বিদ্যুৎ, জ্বালানিসহ নানামুখী সংকটের মধ্যেও বিএনপি হাল ছাড়বে না। বর্তমান বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি।
তিনি বলেন, ‘এমপি ও মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকে অনেক কাটা সরিয়ে কাজ করছে সরকার। নানা দিক থেকে দেশটা ডিসঅর্ডার হয়ে পড়েছিল। সাংবিধানিকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা ছিল। দলীয় ইশতেহার প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান আছে, দল কৃতজ্ঞ। দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের। অতএব, সরকারকে সব ধর্মের মানুষের জন্য কাজ করতে হবে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক, গণতান্ত্রিক স্বাধীনতা থাকবে। দেশে অনেক বৈচিত্র্যের মাঝে ঐক্য থাকবে, বিভাজন চাই না। এখানে চাইনিজ, ওলন্দাজ থেকে শুরু করে ইবনে মদুদ পর্যন্ত সবাই এসেছেন, কিন্তু বাংলা কোথাও যায় নাই। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য দরকার।’
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কোন অভিযোগে চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছিল তা নিয়ে প্রশ্ন আছে। চিন্ময় দাসের বিষয়টা নিয়ে আজকালের মধ্যে কথা বলবো। দ্রুততম সময়ে তার মুক্তির পথ সুগম করার চেষ্টা করবো।’
সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই সরকার ব্যর্থ হওয়ার জন্য আসে নাই। দেশে নানা সংকট আছে, বিদ্যুৎ, জ্বালানিসহ নানামুখী সংকটের মধ্যে হাল ছাড়বো না। জনগণকে সঙ্গে নিয়েই সফল হবো।’
এদিকে একই অনুষ্ঠানে ধর্ম দিয়ে কাউকে আলাদা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেন, ‘ধর্ম দিয়ে কাউকে আলাদা করা যাবে না। ধর্ম যার যার কিন্তু দেশ সবার। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন, তিনি কোনো দল বা ধর্মের না। তিনি সবার নেতা, বাংলাদেশের নেতা।’

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে