আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১: ৫০
আরাফাত রহমান কোকো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের আয়োজন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তিনি সবসময় নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনকালে তিনি দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার খাতিরেই রাষ্ট্রপতি প্রার্থী: জামায়াত

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়, তাহলে গণতন্ত্র চর্চা হচ্ছে না। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারার রাজনীতিকে নিয়ে যেতে চাই। দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’

২ দিন আগে

জ্বালানি খাত ‘মাফিয়াদের হাতে’ তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: এনসিপি

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে সোমবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

২ দিন আগে

গণতন্ত্রে ইস্যু থাকবেই, আত্মবিশ্বাসী সব ভালো হবে: ভারতীয় দূত

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে একজন জনসম্পৃক্ত মানুষ হিসেবে দেখেছেন। তাদের সাক্ষাৎ একজন কূটনীতিক ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে দুই জন জনপ্রতিনিধির সাক্ষাতের মতো ছিল। প্রথমবার দেখা হলেও তার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে কখ

২ দিন আগে

ক্ষমতায় গিয়ে প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমির

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে