প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলীয় মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তাসনিম জারা নিজেই এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মানুষের পাশে থাকার অঙ্গীকার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
এদিকে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পরে এনসিপি থেকেও তিনি পদত্যাগ করেছেন বলে রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছেন দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।
এতদিন তাসনিম জারা তার দলের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে এলাকায় প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন শুরু হয়। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মূলত জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার খবর আসার পরপরই তাসনিম জারা দলীয় পরিচয় সরিয়ে স্বতন্ত্রভাবে লড়ার এই ঘোষণা দিলেন, যা তার পূর্ববর্তী রাজনৈতিক অবস্থানের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ফেসবুক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো সুসংগঠিত কর্মী বাহিনী কিংবা রাজনৈতিক সুরক্ষা থাকবে না। তবুও খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের ওপর আস্থা রেখে তিনি লেখেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের আইনি বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন তাসনিম জারা। এই স্বাক্ষর সংগ্রহের কাজকে ‘প্রায় অসম্ভব’ উল্লেখ করে তিনি এলাকাবাসীর কাছে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা চেয়েছেন।
এ ছাড়া তিনি জানান, যারা আগে তার নির্বাচনি তহবিলে আর্থিক সহায়তা দিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে চাইলে তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। খিলগাঁওয়ে নিজের বেড়ে ওঠার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে