খালেদা জিয়া জাতির অভিভাবক ছিলেন : নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ যে সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে—এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে উনাকে ও উনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ পুরো জাতির মধ্যে শোক নেমে এসেছে। আমরা গুলশান কার্যালয়ে এসেছিলাম শোক ও শ্রদ্ধা জানাতে। বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। আমরা চেয়েছিলাম এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবারও যেন তিনি সুস্থ হয়ে ওঠেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে, সার্বভৌমত্ব সংগ্রামে বেগম খালেদা জিয়া অবিস্মরণীয় হয়ে থাকবেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, উনার আপসহীন মনোভাব ও দৃঢ়তা সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন, এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে।

আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, যেন এই শোক তার পরিবার ও পুরো জাতিকে সইবার শক্তি দিক এবং তার যে লড়াই, সেই লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে ও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে