প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়া এবং ভারতীয় ক্রিকেট রাজনীতির প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এসসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভারতকে একটি ‘উগ্র রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে দেশটিকে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, এ ধরনের একটি রাষ্ট্রকে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। তিনি মনে করেন, সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ‘অনুপযুক্ত’ হিসেবে ঘোষণা করা উচিত।
বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।
প্রসঙ্গত, এবারের আইপিএল মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সাম্প্রতিক নানা ঘটনার জেরে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।
মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এই অসহিষ্ণু আচরণ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার মাঝেই দেশটিকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ‘অনুপযুক্ত’ হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করলেন সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে