সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করছে : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক, রাজনীতি ডটকম

সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অনেক আমলাই সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে বাস্তবায়নের চেষ্টা করে।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি দায়িত্বে থাকা অনেক আমলা বিভিন্ন বহুজাতিক ও জ্বালানি কোম্পানির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে নীতিগত সিদ্ধান্তকে প্রভাবিত করছেন। অবসর-পরবর্তী সময়ে এসব খাতের কোম্পানিতে চাকরি নেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে, যা নীতিনির্ধারণে স্বার্থের দ্বন্দ্ব তৈরি করছে।

তিনি আরও বলেন, এলএনজি, হেভি ফুয়েল অয়েল (এইচএফও) ও ডিজেল আমদানিনির্ভর নীতিকে ঘিরে বারবার সরকারি সিদ্ধান্তে চাপ প্রয়োগ করা হচ্ছে, যার ফলে দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হচ্ছে। অথচ রাষ্ট্র কাঠামোকে আরও স্বাধীন ও সংস্কারমুখী করার প্রয়োজন ছিল। বিচার বিভাগ, আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসনের কাঠামোগত সংস্কার না হওয়ায় কাঙ্ক্ষিত পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়ালে এনার্জির অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের বাজার বড় হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ লোডশেডিং এর কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলা প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন তারা এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে। এখন রিনিউয়েবলে চলে গেছে। পাকিস্তানকে দেখেন ওরা রিনিউয়েবলে অনেক এগিয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইমপ্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই। উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই। কারণ হচ্ছে, তারা এখন রিনিউয়েবল ডিপেন্ডেন্ট। লাস্ট ১০-১৫ বছরে যদি দেখেন আমাদের নতুন কোন ধরনের ডোমেস্টিক সোর্সিংই করি নাই রিনিউয়েবলের জন্য।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গত এক দশকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ বা পরিকল্পনা হয়নি। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনই টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে