সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২১: ৫১

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুমের মনোয়নপত্র বাতিল করেছে ইসি। একই দলের অন্য প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে সাংবিধানিক সংস্থাটি।

বুধবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

এদিকে বিরোধী দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী স্থগিত করা হয়েছে।

মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্ন দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন— সে তথ্য বিস্তারিত উল্লেখ না করায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি আসন, বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৩টি। এর মধ্যে জামায়াতে ইসলামী নিজ দল থেকে ৯ জনকে মনোনয়ন দিয়েছে, দুজনকে দিয়েছে এনসিপি থেকে এবং একজন করে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি থেকে।

মঙ্গলবার পরোক্ষ এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল মঙ্গলবার। বুধবার বিরোধী দলীয় জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার যাচাই চলবে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement