এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে ভোটাররা যাদের বেছে নেবেন, সেই প্রার্থীরাও ঠিক করে ফেলেছেন কে কোথায় ভোট দেবে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের বাড্ডা এলাকার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট (টেপা মধুপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন। অন্যদিকে, এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেটস্থ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

দলের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম ভোটগ্রহণের শুরুতেই তার নিজ এলাকার বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। কুমিল্লার দেবিদ্বার তথা কুমিল্লা-৪ আসনে এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ রসুলপুর ইউনিয়নের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেওয়ার কথা রয়েছে।

এদিকে নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজধানীর অন্য প্রার্থীদের মধ্যে ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন। নরসিংদী-২ আসনের প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কোন নির্দিষ্ট কেন্দ্রে ভোট দেবেন, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। এনসিপি নেতারা উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন এবং ভোট দেওয়ার পর তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হবেন বলে দলীয় মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement