প্রতিবেদক, রাজনীতি ডটকম

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। এনসিপির দরজা সবার জন্য খোলা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, চাঁদাবাজিকে ধারণ করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এ জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।
এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক বলেন, তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার ওপরে নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন? আসার পরে তিনি এখন গণভোট অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, সরকার গঠনের দুই মাস পার হয়ে গিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন। ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় স্বাক্ষর দেওয়ার জন্য তাদের বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে