প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অসমাপ্ত লড়াই বিএনপিও করবে বলে মন্তব্য করেছেন বিনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন নবী খান সোহেল। তিনি বলেন, ‘হাদি আমাদের ভাই, হাদির লড়াই আমাদের লড়াই। এ লড়াই হচ্ছে এ দেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে।’
আজ শনিবার পৌনে ১২টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ার শেষ হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাবিব-ঊন নবী খান সোহেল।
সোহেল বলেন, ‘আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমাদের নেতা যখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শায়িত হাদির সমাধির পাশে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণ করছিলেন, তখন মনে হচ্ছিল দুই বীর যেন একজন অপরজন দাঁড়িয়ে। হাদি আমাদের ভাই। হাদির লড়াই আমাদের লড়াই।’
তিনি বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী আরেক কবি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আরেক ঠিকানা কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারেক রহমান। আমাদের কবি নজরুল যেমন চেতনার উৎস হয়ে দাঁড়িয়ে থাকবে, তেমনিভাবে হাদি আমাদের জাতীয়তাবাদী লড়াইয়ের সাহসী ঠিকানা, সাহসী বাতিঘর হয়ে আমাদের হৃদয়ের মাঝখানে থাকবে।’
‘অবশ্যই সেই ঠিকানার মতোই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যাবেন এমন একটি জায়গায় যে বাংলাদেশকে দেখে সবাই স্যালুট দেবে, যে বাংলাদেশের অগ্রগতি দেখে সবাই সম্মান দেখাবে এবং কৌতূহলের সঙ্গে দেখবে কীভাবে একজন নেতা, একজন জাতীয়তাবাদী নেতা একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে। দেশকে উন্নয়নের কোন শিখরে নিয়ে যাওয়া যায়, তার উদাহরণ তৈরি করবেন আমাদের নেতা তারেক রহমান,’— বলেন হাবিব-ঊন-নবী খান সোহেল।’

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
২ দিন আগে