‘আমরা চেয়েছি সংস্কার-বিচার, তারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়’

খুলনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনগণের দাবির বিপরীতে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে। তারা পুরনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়।’

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে ‘আসিফ চত্বরে’ এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানে এত মানুষের জীবন যাওয়ার পরে যদি কেউ ভাবে পুরনো রাজনীতিতেই ফিরে যাবে—তাহলে সে ভাবনা অতটা সহজ হবে না। কারণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।’

তিনি বলেন, ‘তারা ভেবেছিল ২-৩টি আসন দিয়ে বা ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে তারা আন্দোলনের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম—আসুন, দেশটাকে পুনর্গঠন করি। বিভাজন দূর করি।

কিন্তু তারা সে প্রস্তাবে সাড়া দেয়নি। তারা বলেছে ৩ মাস বা ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সংস্কারের কোনো বিষয়েই তাদের সম্মতি পাওয়া যায়নি।’

সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এখনো রেল সুবিধা পাননি। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু ব্যবস্থা রক্ষা করতে হলে, সুন্দরবন রক্ষা করতে হলে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। যেই দেশের ছাত্র-জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তারা চাঁদাবাজদের ভয় পায় না।’

তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি। সেখানে নতুন ইশতেহার দেব, ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের শপথ নেব।

পথসভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে