‘যারা জাতীয় সংগীতে বাধা দেয় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়’

রাজশাহী ব্যুরো
বুধবার রাবি ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া কোনো ছাত্রসংগঠনের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই শহিদ স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দিন বলেন, কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি কর্মসূচি হয়েছিল। সেখানে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। তারা বলেছিল, আন্দোলন করবে ঠিক আছে, কিন্তু জাতীয় সংগীত গাওয়া যাবে না। যারা জাতীয় সংগীত গাইতে দেয় না, তাদের সঙ্গে কোনো জাতীয়তাবাদী ছাত্রসংগঠনের ঐক্য হতে পারে না।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ছাত্রলীগের কেউ গ্রেপ্তার হলে ছাত্রশিবির পুলিশ থেকে তাদের ছাড়িয়ে আনত। এটা ছিল কৌশলের অংশ। এখন অনেকেই ছাত্রলীগ ছেড়ে শিবিরে যোগ দিয়েছে। গাজীপুর, চকবাজার ও চট্টগ্রামে এমন ঘটনা দেখা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে নাছির বলেন, সেখানে একসময় ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডাররা পরে শিবিরের হল সভাপতি হয়ে গেছেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন, গত বছর এ সময়টায় কারফিউ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, ঘরে ঘরে অভিযান চালানো হয়েছিল। এই জুলাই-আগস্টের অভ্যুত্থান একদিনে হয়নি, এর পেছনে দীর্ঘ লড়াই রয়েছে।

সভাপতির বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ৫ আগস্টের পর আমরা নতুন আশা নিয়ে রাজনীতি শুরু করেছিলাম। কিন্তু ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের রাজনীতি দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী। তারা অতীতে যতটা ক্ষতি করেছে, এমনটা কখনো হয়নি।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ও ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাবসহ বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনের শিক্ষক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।

৬ দিন আগে

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৭ দিন আগে