রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন-২০২৫ এর সিদ্ধান্ত অনুযায়ী রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই দিনে রাবির ওয়েবসাইটেও তফসিল প্রকাশ করা হবে।

এর আগে রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়।

এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত ছিল।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলো বারবার রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সবশেষ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

কর্মসূচি পালনের সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর পরপরই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানো হলো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে