অব্যাহতি প্রত্যাহার, ছাত্রদলে ফিরলেন হামিম

ঢাবি প্রতিনিধি
শেখ তানভীর বারী হামিম। ছবি: হামিমের ফেসবুক থেকে

গত মার্চের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিকভাবে অব্যাহতির যে আদেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে আড়াই মাস পর পর ফিরে পেলেন ঢাবি ছাত্রদলের এই নেতা।

বৃহস্পতিবার (২১ মে) সহসভাপতি পদমর্যাদায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদলের এ বিজ্ঞপ্তির পর হামিম কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী... কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ।’

এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়। হামিম সে নোটিশের জবাব দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্র। এ কারণে গত ৪ মার্চ তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

ওই সময় হামিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছিলেন, ‘ক্লাস সিক্স (২০১২ সাল) থেকে কলেজ জীবন পর্যন্ত (২০১৭ সাল) পর্যন্ত কোনো পদ ছিল না। ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

হামিমকে অব্যাহতি দেওয়ার বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ বাদে তাকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। কোনো কারণ উল্লেখ করা হয়নি অব্যাহতি প্রত্যাহারের বিজ্ঞপ্তিতেও। তবে হামিম নিজেই জানিয়েছিলেন, রমজানে ব্যক্তিগত উদ্যোগে এক ইফতার মাহফিল আয়োজন ঘিরেই তাকে এ সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়তে হয়েছিল।

হামিম শোকজ নোটিশ পাওয়ার পরই ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, জানতে পারলাম, গতকাল (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল। পরবর্তী সময়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে একটি ইফতার মাহফিল করেছি। সে ইফতার মাহফিল কেন করলাম, সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে।

শেখ তানভীর বারী হামিম আলোচনায় আসেন গত ডাকসু নির্বাচন দিয়ে। ওই নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনে পাঁচ হাজার ২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পান তিনি। ১০ হাজার ৭৭৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছিলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement