প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্র ও ইসরাইলের 'দুষ্টচক্র' ইরানে সামরিক হামলার মাধ্যমে বরাবরের মতোই আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।"
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এই হামলার মূল উদ্দেশ্য কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী মার্কিন-ইসরাইলের সামরিক একাধিপত্য প্রতিষ্ঠা করা এবং নতুন বিশ্বব্যবস্থা চাপিয়ে দেয়া। এই সমরবাদী ও সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে বিশ্বের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সকল জাতি ও দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাসদ।
একই সাথে, অবিলম্বে ইরানের ওপর এই সামরিক হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে