ভোক্তাদের খরচের তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেন, কোনো মন্ত্রের মাধ্যমে তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এ ব্যাপারে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, শুরু থেকেই আমি ছাত্র-জনতার আন্দোলনের চেতনার পক্ষে ছিলাম। আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, সালেহউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এখন সালেহউদ্দিন আহমেদ শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এখন তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

৬ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

৬ ঘণ্টা আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

৭ ঘণ্টা আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন পাওয়া তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।

১১ ঘণ্টা আগে