প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ বিগত ১৭ বছর ধরে যে অপরাজনীতির পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও এখন সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারণে তা সফল হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি রাজনৈতিকভাবেই আওয়ামী লীগকে মোকাবিলা করেছে এবং একইভাবে রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করা হবে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে এই মহান অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনকল্যাণে কাজ করে যাচ্ছে।
নতুন সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই একই পথে হাঁটছেন।’

শুক্রবার ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে সীমিত পরিসরে কথা বলতে পারছেন।
৫ ঘণ্টা আগে
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
১ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ আদেশ বিষয়ে শনিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
১ দিন আগে