সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সংস্কার, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্হা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয়তাবাদী রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে, দেশের স্বাধীনতা রক্ষা পাবে। এই রাজনীতিকে ধারণ করতে হলে, যারা এই রাজনীতির রূপ প্রকল্পের প্রবক্তা, তাদের আমাদের স্মরণ রাখতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্যে দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধেই লড়াই করব।
প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা বলেছেন, ঘরবাড়ি বা স্থাপনা নয়, বরং একটি দেশ পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছুই ধ্বংস করে রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। সেখান থেকে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার বিরুদ্ধে দেশের শীর্ষ আলেমরা বিবৃতি দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদও হয়েছে। ইতোমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকার একটি আদালতে রাখাল রাহার বিরুদ্ধে মামলা হয়েছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাদের সরকারের ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছে আমরা কড়ায়-গন্ডায় জবাব নেব, আমাদের সংস্কার কতটা আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে। বাংলাদেশে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে
সারা দেশে ধর্ষণ, নারীর ওপর সহিংসতা ও 'মব' তৈরি করে নারীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নেতারা বলছেন, এসব ঘটনার অনেকগুলোতেই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে সরকা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই।
বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় ছাত্রসংগঠনগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দ
স্বরাষ্ট্র উপদেষ্টা ডিউটি অফিসারসহ থানায় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।
রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কী জানানো হবে বা কে সংবাদ সম্মেলন করবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এমন পরিস্থিতির মধ্যেই আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে কী কী বাস্তবায়ন হবে, সে সিদ্ধান্তের আগেই ইসি রাজনৈতিক দল নিবন্ধনের এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
হেফাজত নেতারা বলেন, বন্দি স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পবিত্র শবে কদরের দিনে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনেরও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। শেষবার ধর্ষণের পর সেই নারী মানসিক ভারসাম্য হারিয়ে মারা যান। ফ্যাসিস্ট আমল থেকে দীর্ঘ বিচারহীনতার কারণেই এখনো ধর্ষণ
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না।
ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনে পরিবর্তন আনার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এখন থেকে ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে এবং বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের ছাত্রদের সামনে, তাদের দাবি আদায়ের জন্য। কারণ শিক্ষকরা যাদের কাছে দাবি আদায়ের জন্য অনুরোধ করছেন, তারাই একদিন এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তাহলে কেন আজকে শিক্ষকদের তাদের ছাত্রদের সামনে অসহায়ের মতো হাত জড়ো করতে হচ্ছে।