পরিবর্তনের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনে নারীদের প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষের খবর গণমাধ্যমে এসেছে। এরই মধ্যে নারীর প্রতি সহিংসতার-হেনস্তার একের পর এক ঘটনা আলোচনায় আসায় শঙ্কা প্রকাশ করেছেন রাজনীতিবিদ, বিশ্লেষকসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিশ্ব মানবতার মুক্তির স্লোগান সবার উচিৎ দারিদ্র্য মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। সে লক্ষ্যে দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, লেখাপড়ার অধিকার— এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে। শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক র্যালিপূর্ব সমাবেশে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এস
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।
তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। বিশ্বব্যাপী মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায়। এ দিবসটি নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে সচেতনতা সৃষ্টি করে। বাংলাদেশে এ দিবসটির গুরুত্ব অপরিসীম।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন দেখতে চাই বলে আমরা জানিয়েছি। তবে নির্বাচন এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তা নির্বাচনের আগে কার্যকর চাই
ইসলামী ছাত্রশিবির প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? জানতে চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
‘গ’ শ্রেণিভুক্ত (সামান্য আহত) ১ হাজার ২৪২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৮১ জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট আকারে প্রকাশ করল সরকার। আজ বুধবার এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতিও নারী নির্যাতনসহ সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এই সরকারই জাতীয় নির্বাচন দেবে বলে আমরা মনে করি। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইফতারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আগামী দিনে আমরা আরও বেশি
সাক্ষাতের সময় ওচেটা নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী প্রভাবের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। বলেন, আপনি একজন শীর্ষ নেতা। আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের জানান, ছয়টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। গত সাত মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর যে অবস্থা, তা দেখে মনে হচ্ছে না যে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই। যারা মব জাস্টিস করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। জনগণ এমন উচ্ছৃঙ্খল হয়ে গেলে অনেক সময় কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সব সময় কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা যায় না