মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনকে আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে তারা সঠিকভাবে বলেছেন— একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে।
র্যাব বিলুপ্তসহ জাতিসংঘের অন্য সব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।
কমিশনের কার্যপরিধি বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচন (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুল
মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।
অভিযোগের সঙ্গে বিএনপি জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী শহিদ ৮৪৮ জন নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে। পাশাপাশি দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি এবং অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।
এতদিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় নিয়ে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছিল। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হলো। চাপের কারণেই কি সরকারকে আশ্বাস দিতে হলো, এ নিয়ে আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই, তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।’
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘৫ আগস্টের পরপরই ৬-৭ তারিখেই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরিতে হলেও বাংলাদেশের মানুষ দেখছে খুনি হাসিনা বিরোধীমতকে দমন করতে কীরকম নিষ্ঠুর নির্যাতন করেছে।’
আওয়ামী লীগের আমলে গড়ে তোলা ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শনের পর তিনি বলেন, গত সরকার আইয়্যামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সব ক্ষেত্রে। আয়নাঘর তার একটি নমুনা। কীভাবে একটি দেশকে সব দিক থেকে ধ্বংস করা যায়, সব করেছে। একেবারে সামান্যতম যে মানবিক অধিকার, সেটুকু থেকেও বঞ্চিত করে
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকসহ বাংলাদেশের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সবাইকে আইনের শাসন সমুন্নত রাখার জন্য কাজ করা
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকরাও পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। তার সঙ্গে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং ভুক্তভোগীদের পরিবার।
বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব অনুমোদন পেয়েছে এবং এটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভিয়েতনামের সরকারি এয়ারলাইনস, ভিয়েতনাম এয়ারলাইন্স, এবং একটি প্রাইভেট এয়ারলাইন্স এই ফ্লাইট চালানোর জন্য আবেদন করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই প্র
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে দুই দিন সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি কর্মসূচি শুরু হবে গাইবান্ধায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি শেষ হবে লালমনিরহাটে।