বৈঠকের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন।
বাংলাদেশে গত প্রায় দেড় দশকের বিরোধী দল জাতীয় পার্টিকে এড়িয়ে চলছে অন্তর্বর্তী সরকার। ‘ফ্যাসিবাদের দোসর’ বা ‘ফ্যাসিবাদের সহযোগী’ হিসেবে রাজনৈতিক আলোচনায় ঘুরেফিরে আসছে দলটির নাম। তবে জাতীয় পার্টির মূল্যায়ন— অন্তর্বতী সরকারের সময়ে দেশ ভালো চলছে না। দেশকে বিভক্ত করার জন্য দলটির নীতিনির্ধারকরা দায়ী ক
স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থপতি ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থি আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে।
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে এবারে যাত্রা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। খোদ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন এই কমিশন সব রাজনৈতিক দল ও সংগঠনসহ অংশীজনদের সঙ্গে বৈঠক ও আলোচনার ভিত্তিতে এই রূপরেখা চূড়ান্ত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সফরে আমাদের বড় অর্জন হলো— এতে আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এ সফর সহায়তা করবে।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা তাকে (হাসিনা) বিচারের আওতায় আনব। এটি অবশ্যই করা হবে। তা না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে।
রাশেদ খান বলেন, ছয় মাস হয়ে গেল, এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, যুবলীগ-আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে উনারা কথা বলছেন। কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন। কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। এটা আমি সরকারকে বলছি না। আমি বলছি, সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে। এই সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে
এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, গুম-খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারকাজ ত্বরান্বিত করতে হবে। বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার অনুগত চিহ্নিত দোসরদেরও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার জুলাই বিপ
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থি। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।’
রাষ্ট্র সংস্কার নিয়ে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হবে, জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। ঈদ করেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পুরোনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের ওই প্রতিবেদন নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এই প্রতিবেদন রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কতটুকু শঙ্কায় ফেলেছে, রয়েছে সে আলোচনাও।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতকে এই প্রতিবেদন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে কি না— এমন প্রশ্ন রাখা হয় রফিকুল আলমের কাছে। জবাবে তিনি বলেন, জাতিসংঘের এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে। তবে এটি সবার জন্য উন্মুক্ত এবং প্রকাশ্যেই আছে।