দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ঐক্য পার্টির ভাইস-চেয়ারম্যান ও মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমলের মতো এখনও বিভাজনের রাজনীতি চলছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার লুটপাটের স্রোত কমিয়ে আনাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল হলেও সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে নয়। অথচ দেশবাসীর
তিনি আরও বলেন, বিএনপির বিকল্প যদি কোনো শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।
এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার দেড় মাস পর গত ১৭ সেপ্টেম্বর প্রথম সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার। পরে নভেম্বরে সেই ক্ষমতা প্রয়োগের মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হতে না হতেই নতুন করে ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে আপনার লোক আনার প্রয়োজন না হয়। এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন।’
তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, এ বছরের ভেতরেই নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে, দেশে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়া
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১৬ দিন। নতুন মেয়াদ অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেল কমিশন। রোববার (১২ জানুয়ারি) কমিশনের একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ছয় সদস্য ও একাধিক রাজউক কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ রোববার বেলা সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ইইউ রাষ্ট্রদূত।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রেক্ষাপটে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছি। যাতে এ নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না নাসির উদ্দীন কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নয় কমিশন।
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি এবং করবেও না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে।
বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
দেশের জাতীয় রাজনীতি এখন সরগরম নির্বাচন নিয়ে। স্পষ্ট করে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে। নির্বাচন আগে নাকি সংস্কার আগে -সেই বিতর্কে সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি-জামায়াতের মধ্যে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্যে কথার লড়াইয়ে জড়িয়েছেন বিএনপি নেতারা।
ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে রোববার (১২ জানুয়ারি) এসব তথ্য দিয়েছে সংবাদ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনাছাউনিতে জন্ম হওয়া কোনও দল নয়।’